প্রচ্ছদ

আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি  শাকিলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়েরের বিরুদ্ধে মানববন্ধন 

  টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ ৪ মে ২০২৫ , ৫:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের পূবাইল এলাকার ভূয়া মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি শাকিলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়েরের বিরুদ্ধে রবিবার গাজীপুর ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকশত সাংবাদিক ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এ সময় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে পৃবাইল থানা মুক্তিযোদ্ধা এক কমান্ডার বলেন আব্দুর রব একজন ভুয়া মুক্তিযোদ্ধা।

মুক্ত গণমাধ্যম, স্বাধীন মত প্রকাশ এবং সত্যনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি আঘাত হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, শাকিল আহমেদ একজন পেশাদার ও সাহসী সাংবাদিক। সম্প্রতি তিনি পুবাইলসহ গাজীপুর অঞ্চলের বিভিন্ন অপরাধ, অনিয়ম ও দুর্নীতির চিত্র তার প্রতিবেদনে তুলে ধরেছেন। জনস্বার্থে প্রকাশিত এই তথ্যনির্ভর প্রতিবেদনগুলো জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরেই ক্ষুব্ধ অপরাধী ও দুর্নীতিবাজ গোষ্ঠী শাকিল আহমেদের কণ্ঠরোধ করতে প্রতিহিংসার পথ বেছে নিয়েছে এবং পুবাইল মেট্রো থানায় তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে।

সাংবাদিক নেতারা স্পষ্ট ভাষায় বলেন, শাকিল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে কাজ করেননি। তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন।

তার সাহসিকতা, দায়িত্ববোধ ও জনসেবামূলক মনোভাব সকল সাংবাদিকের জন্য অনুকরণীয়। তারা আরও বলেন, অপরাধের বিরুদ্ধে লেখা তার প্রতিবেদন এখন চক্রান্তকারীদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

একজন নির্ভীক সাংবাদিকের কণ্ঠরোধ করার অপচেষ্টা কখনোই সফল হবে না এবং যারা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সাংবাদিক সমাজ অবিলম্বে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং এর নেপথ্যের কুচক্রীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

পরে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রধান করেন।

নুরুজ্জামান শেখ /এমআই

আরও খবর

Sponsered content