প্রচ্ছদ » প্রচ্ছদ » আমরা ফেনীবাসী’র পরিচিতি সভা অনুষ্ঠিত
আমরা ফেনীবাসী’র পরিচিতি সভা অনুষ্ঠিত
ফেনী জেলা প্রতিনিধি ২ জুন ২০২৫ , ৪:১০:৪৩প্রিন্ট
সংস্করণ
আমরা ফেনীবাসী’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন( রোববার) রাতে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত পরিচিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, এবি পার্টি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, জেলা হেফাজতে ইসলামের সহ-সেক্রেটারি মোহাম্মদ আলি মিল্লাত, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমাদের সকলের চিন্তা চেতনার মধ্যে বিশাল ফারাক রয়েছে। আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে।
বল্লামুখা বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, বিডিআরের সিও’র কারণে আমরা বল্লামুখা বাঁধ নির্মাণ করতে পেরেছি। আগামী দিনের ফেনীর উন্নয়নে এক ছাতার নিচে আসার জন্য ‘আমরা ফেনীবাসী’ বিশাল প্ল্যাটফর্ম। আমি আশা করি, আমরা ফেনীবাসী আগামীতে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির পরিবর্তে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবে।ফেনী জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে ‘আমরা ফেনীবাসী’ তাদের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করবে।