বিনোদন ডেস্ক: ২৭ জানুয়ারি ২০২৬ , ১:০০:২৮ প্রিন্ট সংস্করণ
ঢাকা-৮ সংসদীয় আসন নিয়ে ফেসবুকে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে নিজের ভোটার এলাকা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে কষ্টের কথা প্রকাশ করেন তিনি।
তবে পোস্টটি ছিল একটি স্যাটায়ার, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
শবনম ফারিয়া তার পোস্টে লেখেন, “শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়—এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে। আর আমি সেই আসনের ভোটার!”
তার এই মন্তব্যকে অনেকেই ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে ঢাকা-৮ আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী বাস্তবতা নিয়েই মূলত তিনি আক্ষেপ প্রকাশ করেছেন—এমনটাই মত দিচ্ছেন নেটিজেনরা।
ফারিয়ার পোস্টে ইতিমধ্যে হাজারও লাইক ও কমেন্ট পড়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন। নেটিজেনদের অনেকে আবার জানতে চাচ্ছেন, ঢাকা-৮ আসনের কোন বিষয়টি তাকে এতটা কষ্ট দিচ্ছে।
ফারিয়ার পোস্টে একজন মন্তব্য করেন, “তার থেকেও বড় কথা—শান্তিনগরে আর শান্তি নাই।” সেই মন্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন করেন ফারিয়া, “কবে ছিল ভাই?”











