আন্তর্জাতিক

ইরান আগেই মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেনি

  প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১২:৪৪:৫১ প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোপন বৈঠকে কংগ্রেসকে জানিয়েছে যে ইরান প্রথমে যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালানোর কোনো পরিকল্পনা বা গোয়েন্দা তথ্য ছিল না। রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

কর্মকর্তাদের সাথে গোপন আলোচনায় পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তাদের সহযোগী বাহিনী সামগ্রিকভাবে মার্কিন স্বার্থের সঙ্গে ঝুঁকির কারণ ছিল। তবে তেহরান আগে থেকে কোনো হামলার পরিকল্পনা করছিল সে সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য ছিল না।

এই তথ্যটি ট্রাম্প প্রশাসনের আগের দাবির সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে, যেখানে বলা হয়েছিল ইরান সম্ভবত ‘পূর্বপ্রস্তুতিমূলক’ হামলা চালাতে পারে এমন ইঙ্গিত ছিল।

 

আরও খবর

Sponsered content