সারাদেশ

শ্রীপুরে মৃত সদস্যের পরিবারের হাতে ৬৩ হাজার টাকা দিল শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১২:২৪:৩৫ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট (মৃত্যু দাবি) প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এ খন্দকার ভিলা, পুরাতন সোনালী ব্যাংক অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমিতির মৃত সদস্য আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খমিনির হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক মো. শাহাজুল ইক।

সমিতির সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি মো. শরিফুল ইসলাম, সদস্য মো. সাইফুল ইসলাম, মো. গোলাপী পারভীন ও মো. কামাল বিশ্বাস, উপজেলা শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সুবিধাভোগী মৃত আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খমিনি।

সভাপতি খন্দকার আবু নইম জানান, আরব আলী সমিতি থেকে ৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। মৃত্যুর সময় তাঁর ঋণের ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বকেয়া ছিল। তাঁর মৃত্যুর পর সমিতির নীতিমালা অনুযায়ী বকেয়া ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি দাফন-কাফনের জন্য তাঁর পরিবারকে ৫ হাজার টাকা দেওয়া হয়।

তিনি আরও জানান, সব ঋণ মওকুফের পাশাপাশি সঞ্চয়ের লাভসহ মৃত সদস্যের পরিবারের হাতে মোট ৬৩ হাজার ৯০৪ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।

খন্দকার আবু নইম বলেন, ‘সদস্যের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। সমিতির এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আরও খবর

Sponsered content