শিক্ষা ও শিক্ষাঙ্গন

এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৩৩:১৮ প্রিন্ট সংস্করণ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটনের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। বিদায়ী উপাচার্যের কর্মজীবন ও অবদানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন এবং মানপত্র পাঠ করা হয়। অনুষ্ঠানে বিওটি সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ২০২২ সালের জানুয়ারিতে এডাস্টের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের দুটি সমাবর্তন আয়োজনসহ নতুন একাডেমিক প্রোগ্রাম, ইনোভেশন হাব ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। চার বছরের মেয়াদ শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content