প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ১:১০:২৫ প্রিন্ট সংস্করণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির প্রচেষ্টা জোরদার হওয়ার মধ্যেই ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কূটনৈতিক তৎপরতা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমানো এবং যুদ্ধের অবসান ঘটাতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনা বৃদ্ধি ঠেকানো এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলমান প্রচেষ্টার বিষয়ে তারা মতবিনিময় করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
বিশ্লেষকদের মতে, আরাঘচি ও আলবুসাইদির এই আলোচনা সম্ভাব্য শান্তি উদ্যোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে।








