বিনোদন

কনার গানে নোরা ফাতেহি

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৪০:১৮ প্রিন্ট সংস্করণ

সম্প্রতি প্রকাশ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’। এটির সুর-সংগীত করেছেন সানজয়। আর গানে কনার সঙ্গে গেয়েছেন নিশ।

এবার সেই গানে তাল মিলিয়ে নাচলেন বলিউডের নোরা ফাতেহি। যেখানে তাকে হালকা মেজাজে নাচতে দেখা যায়। আর নোরাকে সঙ্গ দিয়েছেন সানজয়। নোরা ফাতেহির নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে সানজয় লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি প্রতিক্রিয়া। নোরা নিজেও মন্তব্যঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

এদিকে, দর্শকরাও তাকে প্রশংসায় ভাসিয়েছেন। নেটিজেনদের একজন লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’

বলা দরকার, গেল ৫ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয় কনার নতুন গান ‘মেহেন্দি’। গানটি এখন পর্যন্ত ৪৬ লাখের বেশি ভিউ পেয়েছে।

আরও খবর

Sponsered content