সারাদেশ

কালকিনিতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার মাদারীপুর ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৫৩:৪১ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার  সকালে উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ভুরঘাটা মজিদবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে মাছবাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি রিফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কালকিনি উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ্ মানসুর। এ সময় জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ এনায়েত হোসেনসহ জাকির হোসেন মোল্লা, মেজবাহ উদ্দিন সরদার, আরমান হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content