কুষ্টিয়া জেলা প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ৫:০৬:৪৮ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।।
রোববার (১ মার্চ) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৬টা ৩০ মিনিটে কাজীপুর বিওপির কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ হাজার ৫৬০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত ১১টা ৩০ মিনিটে পূর্ব বিলগাথুয়া মাঠে আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চকলেট বাজি ও মদের আনুমানিক মূল্য ৯ লাখ ৯ হাজার টাকা বলে জানায় বিজিবি। বিধি মোতাবেক চকলেট বাজি কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে মাদক, বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।





















