প্রচ্ছদ

গাংনীতে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তির সচল ওয়ান শুটার গান উদ্ধার

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি অবৈধ সচল ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩।

বুধবার রাতে উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ী বটতলার মাঠ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টা ৮ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হিজলবাড়ী বটতলার মাঠে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় লাল রঙের শপিং ব্যাগের ভেতর লাল কাপড়ে মোড়ানো অবস্থায় লোহার তৈরি দেশীয় প্রযুক্তির সচল ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল অপরাধীকে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।