সালথা উপজেলা প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৪৯:২২ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলামসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর প্রশংসায় নাতে রাসুল পরিবেশন করেন প্রতিযোগীরা।
সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ বলেন, ‘নবী করিম (সা.)-এর আদর্শ আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করা দরকার। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদের নবী করিম (সা.)-কে অন্তর দিয়ে ভালোবাসতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করতে হবে।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান এবং ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।





















