নোমান মিয়া , চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২২ ডিসেম্বর ২০২৫ , ৩:৪১:৩০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯ শায়েস্থাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্থাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের কালেঙ্গা বৈরাগী টিলা এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। র্যাব কর্তৃপক্ষ আরও জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলমান থাকবে।





















