সারাদেশ

ছাগলনাইয়ার মধুগ্রাম সীমান্তে আগুন বিজিবির প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ , ১:০৯:৫৯ প্রিন্ট সংস্করণ

ভারতের অভ্যন্তরে সেগুন বাগানের অগ্নিকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং বিজিবি’র প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

গতকাল বুধবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ ফেনীর ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে অবস্থিত একটি সেগুন বাগানে ভারতীয় নাগরিকগণ অগ্নিসংযোগ করে।

স্থানীয় ভারতীয় নাগরিকদের দেওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সীমান্ত অতিক্রম করে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবি কর্তৃক স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস অফিসকে অবগত করা হয় এবং বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের সমন্বয়ে বুধবার বিকেল ৩টার দিকেআগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও খবর

Sponsered content