প্রচ্ছদ

ঝিকরগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৯১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ১০:২১:৪৪ প্রিন্ট সংস্করণ

এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ২৮তম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট ঘোষণাসভায় এ বাজেট উপস্থাপন করা হয়। এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৯০ কোটি ৯৯ লক্ষ ৬৮ হাজার ৯১৮ টাকা ১২ পয়সা বরাদ্দ ধরা হয়েছে।

বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। তিনি বলেন, “ঝিকরগাছা উপজেলাটি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানকার প্রতিটি নাগরিকের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতে হবে নিরবিচারে। কোনো সেবাপ্রার্থী যাতে ভোগান্তির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের সেবার মান উন্নত করে ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন—

  • উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা

  • উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন

  • উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষাল

  • বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

  • পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা

  • হিসাব রক্ষক খায়রুল আলম

এছাড়াও বাজেট সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান জসি, সদস্য নজরুল ইসলাম বাবুল, তারিক মাহমুদ, আফজাল হোসেন চাঁদ, কেএম ইদ্রিস আলী এবং পৌর বিএনপি ও পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

উল্লেখ্য, বাজেট সভার আলোচনায় পৌর নাগরিকদের জীবনমান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সেবা ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর

Sponsered content