তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১২ জানুয়ারি ২০২৬ , ৪:২৮:৫২ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবির, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকরা।
সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। তিনদিনব্যাপী এ মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি কৃষি উদ্যোক্তাদের মোট ১৮টি স্টল স্থান পেয়েছে।
মেলায় কৃষি ও ফসল উৎপাদনে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রিড জাতের বিভিন্ন ফসল প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।














