শিক্ষা ও শিক্ষাঙ্গন

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২ সেপ্টেম্বর ২০২৫ , ১:১১:০৭ প্রিন্ট সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। পরে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচন নিয়ে যদি কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়, তার জবাব রাজপথেই দেওয়া হবে। একই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা।

আরও খবর

Sponsered content