সারাদেশ

ঝিনাইদহে বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৪ নভেম্বর ২০২৫ , ৫:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

মহান বিজয় দিবস এবং শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম খালিদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, মুক্তিযোদ্ধা কামালুজ্জামান, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, ডা. মিথিলা ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের প্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়েই দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।”

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী—বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ, এবং পুরাতন ডিসি কোর্ট চত্বরে তিন দিনের বিজয় মেলা আয়োজন করা হবে।

আরও খবর

Sponsered content