তানভীর সরদার,স্টাফ রিপোর্টারঃ ৭ এপ্রিল ২০২৬ , ২:৫৮:৪২ প্রিন্ট সংস্করণ
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মালিহা ইসলাম আইভি, ফারহানা তাসনিম এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ জন্য সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়।





















