মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর ১৫ এপ্রিল ২০২৬ , ৩:৪৯:০২ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে রাব্বি মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ মাহিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ভিকটিমের ভাড়া বাসার দ্বিতীয় তলার সিঁড়িতে একা পেয়ে ইউসুফ মাহি পূর্ব শত্রুতার জেরে রাব্বি মিয়ার মাথায় ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত ইউসুফ মাহি পালিয়ে যায়। পরে টঙ্গী পূর্ব থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ইউসুফ মাহিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















