সারাদেশ

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  মোঃ নুরুজ্জামান শেখ,গাজীপুরঃ ১৩ নভেম্বর ২০২৫ , ১:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে টঙ্গীর মৎস্যজীবী দল বিক্ষোভ মিছিল করেছে। সকাল সাড়ে ১০টায় মুন্নুনগর টেক্সটাইল মিলস্ গেইট থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিল গেট এলাকায় শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মাসুদ মন্ডল ও সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম। নেতারা দেশের জনগণের উপর নাশকতা ও স্বৈরাচারী আচরণ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content