মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুরঃ ১৭ নভেম্বর ২০২৫ , ৬:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, ছিনতাই, চুরি ও শিশু অপহরণের চারটি পৃথক মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দিনব্যাপী টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পলাতক আসামিদের একে একে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে।
গ্রেফতার হওয়া ৯ জনকে সোমবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।




















