জাতীয়

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৫:১৭ প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে।এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩১ মিনিটে।

আরও খবর

Sponsered content