প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৫:২৮ প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয়। তখন বিউগল বেজে উঠে।
প্রথমে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।














