বিনোদন প্রতিবেদক ২৪ মার্চ ২০২৫ , ৯:১৫:৩২ প্রিন্ট সংস্করণ
ক্রিকেটার তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর সারাদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে বিষাদ ছড়িয়েছে। প্রিয় ক্রিকেটারের জন্য দোয়া চেয়ে অনেকে ফেসবুকে পোস্ট করছেন। তামিমের সুস্থতায় দোয়া চেয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী লেখেন, “আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।”
চিত্রনায়িকা তমা মির্জা লেখেন, “তামিম ইকবালের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।” তামিমের সুস্থতা কামনা করে চিত্রনায়ক আরিফিন শুভ লেখেন, “হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাহ আল্লাহ। সেই অপেক্ষায়।”
তামিম ইকবালের সুস্থতা কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম।” শবনম ফারিয়া লেখেন, “তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তোমাকে আমার প্রার্থনায় রাখছি!” ছোটপর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ লেখেন, “সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।”





















