প্রচ্ছদ

ঝিনাইদহে রিনিউয়েবল এনার্জি ফেস্ট’র জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  স্টাফ রিপোর্টার ২১ এপ্রিল ২০২৫ , ২:৩৩:২০ প্রিন্ট সংস্করণ

“‘উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের সম্ভাবনা” এ শ্লোগানে ঝিনাইদহে রিনিউয়েবল এনার্জি ফেস্ট-২০২৫ জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে জনসচেতনতামূলক এ র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে পদ্মা সমাজ কল্যান সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পদ্মা সমাজ কল্যান সংস্থার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রোভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী এ্যাড. শেখ সেলিম।

পদ্মা সমাজ কল্যান সংস্থার রিসোর্স র্পাসন পারভিন নাহার’র পরিচালনায় সেসময় পদ্মা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, পদ্মা ইয়ুথ ফোরামের বন্ধনা দাস, মেহেদী হাসান, প্রোভা সোসাইটির শাহিন আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তানভীর সরদার / এমআই

 

আরও খবর

Sponsered content