প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১০:২৫:২২ প্রিন্ট সংস্করণ
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবানিজ মিডিয়ার খবর অনুযায়ী, ইসরায়েলি স্থলবাহিনী আল-রাহিব এলাকা থেকে এগিয়ে এসে দক্ষিণ লেবাননের আয়তা আশ-শাব শহরের নিকটবর্তী তাল্লেত শাওয়াত অঞ্চলের দিকে অগ্রসর হয়। এ সময় অঞ্চলের বহু জায়গায় বিমান হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের জাবাল সাফি এবং ইকলিম আল-তুফফাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। কয়েক মিনিট পর নাবাতিয়েহ ও সিদোন জেলার মাঝের দিকে অবস্থিত ওয়াদি আজ্জা এবং দক্ষিণের ওয়াদি রুমেইনেও আরও বিমান হামলা চালানো হয়েছে।
সংবাদমাধ্যম জানায়, জাবাল সাফিতে ছয়বার হামলা করা হয়েছে। আর ওয়াদি রুমেইনে দুইবার বোমা ফেলা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দায়িত্ব স্বীকার করে জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ-সম্পর্কিত স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল।
এ পর্যন্ত কোনো হতাহতের সংখ্যা ঘোষিত হয়নি।





















