বিনোদন

নতুন পে-স্কেল ‘কবে’, ভাইরাল রুনা লায়লা-এন্ড্রু কিশোরের গান

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ২:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে আলোচনা যেন থামছেই না। কবে ঘোষণা হবে আর বাস্তবায়ন হবে করে- এমন প্রশ্নের মাঝেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ৮০ দশকের জনপ্রিয় একটি বাংলা সিনেমার গান।

ভাইরাল হওয়া গানটি হলো ‘অবুঝ হৃদয়’ সিনেমায় থাকা ‘তুমি আমার জীবন’র গানের বিশেষ একটি অংশ ‘কেউ জানে না’। যা বর্তমান পে-স্কেল পরিস্থিতির সঙ্গে মিলিয়ে মজার ছলে শেয়ার করছেন অনেকে।

বলা দরকার, রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন জাফর ইকবাল ও ববিতা। পুরোনো এই গানের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।

রুবেল মাহমুদ নামে একজন ফেসবুকে গানের ভিডিও ক্লিপ প্রকাশ করে লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে ‘কেউ জানে না’। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় ‘কেউ জানে না’।

ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।

এদিকে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১৮ মিলিয়ন। আর পে-স্কেল নিয়ে নানা আলোচনা ও সম্ভাব্য সময়সীমার খবর প্রকাশ পেলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

আরও খবর

Sponsered content