সারাদেশ

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  মোঃ নুরুজ্জামান শেখ স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৫ , ৬:১৬:৫১ প্রিন্ট সংস্করণ

গত ১৯ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ ইসরাইল হাওলাদার। দায়িত্ব গ্রহণের পর রবিবার  (২৩ নভেম্বর) তিনি জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা গাজীপুরের সমসাময়িক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা, এবং নাগরিক সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, গত ৫ দিনের দায়িত্ব পালনকালে তিনি গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমস্যাবলী ও সমাধানের ক্ষেত্রগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। তিনি জানান, “আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।” এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা ও সম্মিলিত কর্মপ্রচেষ্টার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content