জাতীয়

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন ইসি সচিব

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ৯:১৫:৫৬ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

বিভিন্ন গণমাধ্যমে তফসিল ঘোষণার তারিখ নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বিষয়ে ইসি সচিব বলেন, ‘কে দিয়েছে আমি জানি না। তফসিলের ডেট কে দিলো তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। কেউ যদি দিয়ে থাকে মনের মাধুরী মিশিয়ে দিয়েছে–আমি এটুকুই বলতে পারি।’

তিনি স্পষ্ট করে জানান, ‘তফসিল এবং ভোটের তারিখ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে। কিন্তু কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি।’

আখতার আহমেদ বলেন, ‘দিন-ক্ষণ ও তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি। কেউ যদি চালাতে (সংবাদ প্রকাশ করে) থাকে, তাহলে মানুষকে বিভ্রান্ত করে। এটা ঠিক না।’

আরও খবর

Sponsered content