খেলাধুলা

নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ , ১২:২২:৪৫ প্রিন্ট সংস্করণ

অনেকের ধারণা ছিল পর্তুগাল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদোর অধ্যায় শেষ? জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া ও কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধে তার ফেরাও ছিল কঠিন। তবে এখন দরজাটা খুলেছে।
রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা (৩৫ হাজার ৩০০ টাকা) করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) । এক মাসের নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলের হয়ে ফিরতে বাধা নেই এই কিংবদন্তির।
পর্তুগিজ এফএ সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টি সমাধান হয়ে গেলে সবাই রোনালদোকে জাতীয় দলে খেলতে দেখতে চায়। ১৫ নভেম্বর নিজেদের পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে খেলবে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদোর খেলা নিশ্চিত কিনা সেটা অবশ্য জানাননি পেদ্রো প্রোয়েনসা।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন রোনালদো। ৯ অক্টোবর রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে এফপিএফ। আগের সাময়িক নিষেধাজ্ঞার সময় ৩০ দিনের শাস্তির সঙ্গে সমন্বয় করা হবে কি না, সেটি বিবৃতিতে নিশ্চিত করেনি তার। তাই রোনালদোর মাঠে ফেরার সময়টা ধোঁয়াশাই রয়ে গেছে।ঘড়ি কিনুন
নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো আর ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনার রোনালদো অবশ্য অনুতপ্ত ছিলেন। সতীর্থদের কাছে ক্ষমাও চান তিনি। পাশাপাশি বলেছিলেন, দলের অধিনায়ক হিসেবে তার কড়া শাস্তি হওয়া উচিত। সেই শাস্তিই সোমবার ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

আরও খবর

Sponsered content