খেলাধুলা

টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো জার্মানি

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৮:১০:১৬ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল জার্মানি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর গ্রুপ পর্ব পেরোলেও টুর্নামেন্টে নিজেদের যাত্রা খুব একটা দীর্ঘ করতে পারলো না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ বত্রিশের লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে হুলিয়ান নাগলসম্যানের শিষ্যদের।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট জার্মানি ও প্যারাগুয়ের লড়াই ১-১ সমতায় শেষ হয়। এরপর খেলা অতিরিক্ত সময়ে গড়ালেও ত্রিশ মিনিট পার হওয়ার পর কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। স্পট কিকের চরম নাটকীয়তায় শেষ হাসি হাসতে পারেনি জার্মানরা।

টাইব্রেকারে প্রথম শটটি নেওয়ার সুযোগ পেয়েছিল জার্মানি। ম্যাচে গোল করে দলকে সমতায় ফেরানো কাই হ্যাভার্টজই প্রথম স্পটকিক নিতে এগিয়ে আসেন। তবে প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্ডো গিলকে পরাস্ত করতে পারেননি তিনি।

আরও খবর

Sponsered content