সারাদেশ

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১২:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।পরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে,সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

আরও খবর

Sponsered content