সারাদেশ

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ১:৩২:০৪ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাণিজ্যিকভাবে রঙিন লাল সাগর জাতের কলা চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষক মোঃ মিজানুর রহমান। তিনি উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুস সালাম।
মিজানুর রহমান রাজারহাট বাজারে তার দোকানের পেছনে প্রায় ৮ শতাংশ জমিতে রঙিন লাল সাগর জাতের কলা চাষ করেছেন। তার জমিতে বর্তমানে প্রায় ১০০টি কলাগাছ রয়েছে। প্রতিটি গাছ থেকে প্রায় ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত কলা বিক্রি হয় বলে জানিয়েছেন তিনি। এই জাতের কলা গাছে দুই বছরে তিন বার ফলন হয়।
কৃষক মিজানুর রহমান জানান, গত বছর তিনি ৪৫টি কলাগাছ থেকে প্রায় ৩০ হাজার টাকার কলা বিক্রি করেছেন। এ বছরও ভালো ফলন ও ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।
তিনি আরও জানান, তুলনামূলকভাবে কম জমিতে কলা চাষ করে ভালো আয় করা সম্ভব। তাই কৃষকদের জন্য কলা চাষ একটি লাভজনক কৃষি উদ্যোগ হতে পারে।তিনি বলেন,সরকারি সহোযোগিতা পেলে আমি আরো ব্যাপক ভাবে বানিজ্যিক আকারে এই কলা চাষ করতে চাই।

আরও খবর

Sponsered content