সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানালেন সৈয়দ মো. ফয়সল

  নিজস্ব প্রতিবেদক: ১৫ নভেম্বর ২০২৫ , ৯:১৬:০৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য এক অনন্য নিদর্শন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলানগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তিনি এ মন্তব্য করেন। এসময় দুই উপজেলার দলীয় নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সৈয়দ ফয়সল বলেন, “শহীদ রাষ্ট্রপতির আদর্শ আমাদের পথপ্রদর্শক। তার ত্যাগ ও আত্মত্যাগ থেকে আমরা সততা, দায়িত্ববোধ ও সমাজসেবার মহত্ত্ব শিখি। তার আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”

সমাধি পরিদর্শনের সময় উপস্থিত নেতৃবৃন্দ ও দলের কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সৈয়দ ফয়সল দোয়া পাঠ করে সকলের প্রতি ধন্যবাদ জানান।

আরও খবর

Sponsered content