সারাদেশ

টঙ্গীর হাজী বিরিয়ানিতে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  মোঃ নুরুজ্জামান শেখ স্টাফ রিপোর্টারঃ ২৬ নভেম্বর ২০২৫ , ১২:১২:২৫ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীর আলোচিত খাবারের হোটেল হাজী বিরিয়ানিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সংস্থার কর্মকর্তা ও স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন খাবারের দোকানে তদারকি চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানি হাউজকে জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজী বিরিয়ানি হাউজে পচা ও পোকা-ধরা মাংস ব্যবহারের একটি ভিডিও ভাইরাল হয়। এতে টঙ্গীজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং রেস্তোরাঁটির খাবারের মান নিয়ে স্থানীয়দের প্রশ্ন ওঠে।
জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকায় প্রতিবেদন প্রচারের পরই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

আরও খবর

Sponsered content