সারাদেশ

নেত্রকোণায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ২৯ ডিসেম্বর ২০২৫ , ২:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ


নেত্রকোণায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আয়োজনে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।

জেলা ব্র্যাকের সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত ডায়ালগে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা শারমীন শাহজাদী, নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, তামান্না মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা লিনু, ব্র্যাকের জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সেলিনা বেগমসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ডায়ালগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিভিন্ন ধরন, প্রতিরোধের উপায় এবং ভুক্তভোগীদের সেবা প্রদানে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়। একই সঙ্গে সহিংসতা থেকে বেঁচে যাওয়া সারভাইভারদের জন্য দ্রুত ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content