নাজমুল হক মণি,নরসিংদী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান মনির।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা নিজ বাড়িতে সহস্রাধিক গরীব, অসহায়, অল্প আয়ের মানুষের মাঝে ৭ শতাধিক থ্রী-পিছ, ৭ শতাধিক শাড়ি , ৬ শতাধিক লুঙ্গি, সহস্রাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয় । খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে, পোলাও’র চাল, ডাল, তেল, চিনি, সেমাই, পেঁয়াজ ও আলু ।
এ সময় ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য। দলের স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে।
এ সময় পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন মসজিদে মুসল্লীদের জন্য ইফতার পাঠিয়ে দেন- এই যুবদল নেতা। স্হানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।