প্রচ্ছদ

“পিআর ছাড়া নির্বাচন নয়, বিশ্বাসঘাতকতা হলে জনগণ ছাড় দেবে না” : ড. ইউনূসকে জামায়াত নেতার হুঁশিয়ারি

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৬:১১:৪৪ প্রিন্ট সংস্করণ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক: পিআর (Proportional Representation) পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ড. ইউনূস আপনি সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে তা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।”

মঙ্গলবার (৫ আগস্ট), জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন: “আপনাকে জনগণ বসিয়েছে। আপনি রাজপথে ছিলেন না, আপনি ছিলেন বিদেশে। আমাদের রক্তের মাঠে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ওপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন। আমরাই এনেছি, আমরাই বসিয়েছি। এখন আমরা আপনার কাছ থেকে বিশ্বাসঘাতকতা আশা করি না।”

তাহের আরও বলেন, “পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিআর পদ্ধতি চায় না, তারা জনগণের সমর্থনে নয়, বরং চাঁদাবাজির টাকা ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায়।”

তিনি ড. ইউনূসকে সতর্ক করে বলেন, “আমরা আপনাকে বসিয়েছি আদর্শের জন্য, স্বৈরাচার পতনের জন্য। যদি দেখি আপনি স্বৈরাচারকে সহযোগিতা করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না।”

 

উক্ত গণমিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ড. রেজাউল করিম।

সমাবেশে বক্তারা “জুলাই অভ্যুত্থানে জনগণের রক্ত ও আত্মত্যাগের মূল্য যথাযথভাবে দিতে” অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান এবং দাবি জানান, “নতুন বাংলাদেশ গঠনে পিআর ভিত্তিক অংশগ্রহণমূলক ও ন্যায্য নির্বাচন নিশ্চিত করতে হবে।”

 
Proportional Representation (আনুপাতিক প্রতিনিধিত্ব) একটি ভোটদান পদ্ধতি, যেখানে রাজনৈতিক দলের আসনসংখ্যা জনগণের মোট ভোটের অনুপাতে বরাদ্দ হয়, যা গণতান্ত্রিক অংশগ্রহণ আরও সুষম করে তোলে।

আরও খবর

Sponsered content