রাজনীতি

পিরোজপুর-২: ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৬:২০:২৪ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মাহমুদ হোসেন। একই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন মাহমুদ হোসেনের আপন ছোট ভাই জাতীয় পার্টির (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ও দলটির মনোনীত প্রার্থী মো. মাহিবুল হোসেন।

স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন লড়বেন ঘোড়া প্রতিক নিয়ে। আর জেপি মনোনীত প্রার্থী মাহিবুল হোসেন লড়বেন বাইসাইকেল প্রতিকে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন থেকে সরে দাঁড়ালে তার আপন দুই চাচাতোভাই বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত হয়ে মাহামুদ হোসেন স্বতন্ত্র প্রাথী হিসাবে এবং তার আপন ছোট ভাই মোঃ মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে একই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন প্রথম সারির নেতা, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন। বাছাইয়ে ঋণখেলাপির কারণে তার মনোনয়ন বাতিল হয়। আপিলেও তা বাদ হয়। পরে হাইকোর্টে রিট করার পরে শুনানী শেষে তিনি বৈধতা ফিরে পেয়েছেন।

মাহমুদ হোসেন এবং মাহিবুল হোসেন প্রতিযশা সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার ভাইয়ের ছেলে এবং পিরোজপুর-২ আসন থেকে ৭ বারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই।

এ নিয়ে পিরোজপুর-২ আসনে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াতে ইসলামীর শামীম সাঈদী, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল হোসেন, এবি পার্টির ফয়সাল খান, ইসলামী আন্দোলন এর আবুল কালাম আজাদ এবং মাহামুদ হোসেন (স্বতন্ত্র) হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরও খবর

Sponsered content