সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ২১ মে ২০২৬ , ২:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

পিরোজপুরের জিয়ানগরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে উপজেলার পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর বিষয়ে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content