সারাদেশ

নারায়ণগঞ্জ শহরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় শুভ দাস (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিনগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন তিন রাস্তার মোড়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত না করা গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়।

তিনি জানান, নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ ঘটনায় কারা জড়িত বা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

 

আরও খবর

Sponsered content