সারাদেশ

সময় টিভির স্টাফ রিপোর্টার সোহাগ আলীর পিতার ইন্তেকাল

  ঝিনাইদহ প্রতিনিধি: ২ মার্চ ২০২৬ , ৮:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহে সময় টিভি-র স্টাফ রিপোর্টার ও ঝিনাইদহ প্রেসক্লাব-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আলীর পিতা জোয়াদ আলী শেখ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ মার্চ) সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

আজ সোমবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম শৈলকুপা উপজেলা-এর কাচেঁরকোল উত্তর মির্জাপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

সোহাগ আলীর পিতার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম. রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও একুশে টিভি-এর জেলা প্রতিনিধি এম. রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভি-এর জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এটিএন বাংলা-র জেলা প্রতিনিধি নিজাম জোয়াদ্দার বাবলু, দৈনিক ইত্তেফাক-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল কুমার সাহা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার-এর জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, দৈনিক মতপ্রকাশ-এর স্টাফ রিপোর্টার তানভীর সরদার এবং দৈনিক কালবেলা-র জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি শেখ ইমনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও খবর

Sponsered content