আইন-আদালত

প্রধানমন্ত্রীর স্ত্রীর নামে ‘প্রতারণা’, আসামি ৬ দিনের রিমান্ডে

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৮:০৮:২১ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে প্রতারণার মামলায় গ্রেপ্তার আসামি কাকন রানার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবারঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দিয়েছেন।

জামালপুরের মাদারগঞ্জ থেকে কাকন রানাকে (৩৫) গতকাল রবিবার গ্রেপ্তার হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, গ্রেপ্তার কাকন রানা প্রাথমিকভাবে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২ ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ‘Dr. Zubaid Rahman’, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ‘Atikur Rahman Rumon’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে তৈরি একাধিক ফেক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে। অপরাধের আসল উদ্দেশ্য উদ্‌ঘাটন, সহযোগী বা অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড উদ্ধারে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, এক অজ্ঞাতনামা চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ ‘Abdur Rahman Suny’ নামে ফেক ফেসবুক প্রোফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস-২ এর ব্যক্তিগত নাম ও ছবি ব্যবহার করছিল। ওই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে নানা সহযোগিতার আশ্বাস দিয়ে সম্মানহানি, ব্লাকমেইলিং ও প্রতারণা করা হতো।​

এই ঘটনায় আব্দুর রহমান সানির পক্ষে মো. মইনুল ইসলাম রনি গতকাল রবিবার বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content