সারাদেশ

ফরিদপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই গ্রেপ্তার

  প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ১২:৫৫:০৩ প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ভুক্তভোগীর কলের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ৪২ বছর বয়সী ওই নারী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে তার মেয়ের জামাই বিপ্লব মাতুব্বর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। অভিযোগ পেয়ে গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বিপ্লব মাতুব্বরকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্ জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content