সারাদেশ

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১৫ এপ্রিল ২০২৬ , ১১:০১:০২ প্রিন্ট সংস্করণ


স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এ কর্মসূচির আয়োজন করে। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সংগঠনের নেতারা অংশ নেন।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফাতিমা ফারহানা, মহিলা বিষয়ক সম্পাদক মিনারা খাতুন, কালীগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক আব্দুর রহিম, শিক্ষক নেতা আল মিরাজ ও আসাদুজ্জামানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে গত বছরের ২৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তারা শিক্ষকদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত এ ঘোষণা বাস্তবায়নের দাবি জানান।

আরও খবর

Sponsered content