প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৮:০৮ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপি নেতারা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করছেন।





















