রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ভোটের দিন মন্তব্য: “বাংলাদেশের গণতন্ত্র নতুন যাত্রা শুরু করল”

  অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৭:২০ প্রিন্ট সংস্করণ

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা আজ অত্যন্ত আনন্দিত। অনেক বাধা-বিপত্তি, অনেক রক্তপাত ও আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণ হবে আগামী দিনগুলোতে। মানুষের জীবন, দেশের রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের এই দিনটি জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন। অনেকে পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তবু আমরা আমাদের লক্ষ্য ছাড়িনি।”

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ২৪ জুলাইয়ের ছাত্র-জনতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় দেশের জন্য এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।”

আরও খবর

Sponsered content