জাতীয়

দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:১০:২৯ প্রিন্ট সংস্করণ

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে মেধাহীন ও নেতৃত্বহীন করার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় তিনি আরও বলেন, ‘জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন।’

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি।’

এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের পর একই কৌশলে দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন।’

দেশবিরোধী শক্তিকে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, ‘একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে।’

আরও খবর

Sponsered content