ফেনী জেলা প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৫ , ৮:১৮:৩৯ প্রিন্ট সংস্করণ
ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হত্যার হুমকিদাতা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানের গ্রেফতার দাবীতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকালে ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের।
দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুজন- সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীম, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জসিম মাহমুদ, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়ন ফেনী এর সাধারন সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মিজানুর রহমান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরএম আরিফুর রহমান, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, দৈনিক মতপ্রকাশ ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মাদদৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক ও ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া, আমার দেশ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, বনিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, জাহিদ হাসান চৌধুরী, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ফেনী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি জহিরুল হক মিলন, বাংলাদেশের খবর প্রতিনিধি এম. এমরান পাটোয়ারি, কালেরকন্ঠ প্রতিনিধি কামরুল হাসান লিটন, যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, গ্লোবাল টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আমার কাগজ প্রতিনিধি এম. আলাউদ্দিন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, কালেরকন্ঠ সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, দৈনিক ফেনী প্রতিনিধি তারেক চৌধুরী, ইত্তেফাক অনলাইন প্রতিনিধি এম এ আকাশ, এনটিভি সোনাগাজী-দাগনভূঞা অনলাইন প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।




















